সিলেটে জা-ল-জা-লিয়াতির মা-মলায় যুক্তরাজ্যপ্রবাসী আ-সামির বদলে আদালতে অন্য ব্যক্তিকে “প্র-ক্সি আ-সামি” হিসেবে দাঁড় করিয়ে আত্মস-মর্পণ ও জামিন নেওয়ার অ-ভিযোগে এক আইনজীবীকে কা-রাগারে পাঠানো হয়েছে। অ-ভিযুক্ত আইনজীবীর নাম মো. হুমায়ুন কবির।
ঘ-টনার বিবরণ: যুক্তরাজ্যপ্রবাসী মো. রফিক মিয়ার অনুপস্থিতিতে তার পরিবর্তে বিয়ানীবাজারের আমিন উদ্দিন নামের এক ব্যক্তিকে রফিক সাজিয়ে আদালতে আ-ত্মসমর্পণ করানো হয় এবং জামিন নেওয়া হয়। পরবর্তীতে পাসপোর্ট ও ইমিগ্রেশনের তথ্যে আ-সামির বিদেশ অবস্থানের বিষয়টি প্রমাণিত হলে জা-লিয়াতি ধ-রা পড়ে।
আইনি পদক্ষেপ: বিভাগীয় স্পেশাল জজ আদালতের নির্দেশে চারজনের বি-রুদ্ধে মা-মলা দায়ের করা হয় এবং গত মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আইনজীবী হুমায়ুন কবিরের জা-মিন নামঞ্জুর করে তাকে কা-রাগারে পাঠানো হয়েছে।