Primeedition
শামছুর রহমান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৪:৪৬ দুপুর
অনলাইন সংস্করণ |2 ভিউ

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে

ফাইল ফটো
ফাইল ফটো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসা কোনোভাবেই কাম্য নয়।

বুধবার (২৯ জুলাই) দলের দপ্তর সম্পাদক ফারুক হোসেন খান স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, আমরা বিরোধী মত দমনের আওয়ামী আচরণে ফিরতে চাই না। এই ধরনের ঘটনা সরকার এবং সরকারি দলকে শুধু বিরোধী দল নয় বরং জনগণের মুখোমুখি দাঁড় করাবে। আমরা এমন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই যেখানে রাজনৈতিক পরিচয়ে কারও ওপরে হামলা হবে না, কাউকে অবরুদ্ধ হতে হবে না; গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থাকবে না। নিজের দলের অপরাধীদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নিবে বলে আমরা প্রত্যাশা করি।গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, এই ধরনের হামলা দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি সরকারের কাছে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

একইসঙ্গে, তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20