Primeedition
এডিশন ডেস্ক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩:৫৪ রাত
অনলাইন সংস্করণ |162 ভিউ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ


সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বরণ কালের অবিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

এর আগে কখনো এমন জাঁকজমকপূর্ণ ভাবে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় নি বলে অনেকে মন্তব্য করেছেন। সদ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন আকনের সার্বিক প্রচেষ্টায় হাজারও অবিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশকে স্বাগত জানিয়েছেন সুধীমহল। সমাবেশে অবিভাবকরা তাদের সন্তানদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক কবির হোসেন আকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সহকারি প্রধান শিক্ষক (দিবা) ভারপ্রাপ্ত ওয়াহিদা সুলতানা, সরকারি প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত (প্রভাতী) শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ, মো. মমতাজ হোসেন, খোরশেদ আলম, মোস্তফা মনিরুজ্জামান, মোঃ আসাদুজ্জামান প্রমুখ। এ সময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়েতুল্লাহ পলাশ।
👤
মো: আব্দুল আজিজ
পাইকগাছা উপজেলা প্রতিনিধি

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20