Primeedition
এডিশন ডেস্ক
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৬:৫৫ বিকাল
অনলাইন সংস্করণ |185 ভিউ

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত এক‌ইপরিবারের নয় জনের দাফন সম্পন্ন

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত এক‌ইপরিবারের নয় জনের দাফন সম্পন্ন


বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের রামপালের বেলাই ব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বর আহাদুর রহমানসহ এক‌ই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে নৌবাহিনীর বাসের সাথে বিয়ের মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে বরং আসাদুর রহমান,ব‌উ মারজিয়া আক্তার মিতু, মাইক্রোবাস চালকসহ ১৪ জন নিহত হয়।
 

শুক্রবার (১৩ মার্চ) জুম্মার নামাজ শেষে উপজেলা পরিষদ মাঠে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ, বিএনপি , জামায়াত ইসলামী সহ বাগেরহাট জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। 

এছাড়াও এ জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও। পরে বিকেল সোয়া ৩টায় পৌর কবরস্থানে শুরু হয় দাফন প্রক্রিয়া। প্রথমে দাফন দেওয়া হয় পরিবার প্রধান আ. রাজ্জাককে। এরপর পর্যায়ক্রমে বাকিদের দাফন সম্পন্ন করা হয়।

স্থানীয়রা জানায়, আবদুর রাজ্জাক, ছেলে আহাদুর রহমান, আবদুল্লাহ সানি, মেয়ে উম্মে সুমাইয়া (ঐশী), নাতি সামিউল ইসলাম ফাহিম, বড় ছেলে আশরাফুল আলমের (জনি) স্ত্রী ফারহানা সিদ্দিকা (পুতুল), তাঁদের ছেলে আলিফ, আরফা ও ইরামের লাশ মোংলায় আনার পর আজ দুপুরে তাদের জানাজার নামাজ শেষে মোংলা কবরস্থানে দাফন করা হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এ রকম মর্মান্তিক দুর্ঘটনা এই প্রথম। যেখানে উৎসবের আনন্দ থাকার কথা সেখানে শোকে স্তব্ধ মানুষ। মানুষ কান্নায় ভেঙে পড়েছেন। তাদের জন্য মানুষ দোয়া করছেন। দুই পরিবারের যারা মারা গেছেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করুক-আমিন।

উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) রাতে মোংলা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমানের (সাব্বির) সঙ্গে বিয়ে হয় খুলনার কয়রা উপজেলার নাকসা গ্রামের বাসিন্দা আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তারের (মিতু)।

বিয়ের পর বর-কনেসহ দুই পরিবারের সদস্যরা মাইক্রোবাসে ফিরছিলেন। এরপর মাইক্রোবাসটি রামপাল উপজেলার বেলাইবিজ এলাকায় বিপরীত দিক দিয়ে আসা নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ১৪ জন নিহত হন। 

এদিকে এই মৃত্যুতে তাৎক্ষণিক সমবেদনা ও শোক জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম।
👤
নাসিম বিল্লাহ
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20