Primeedition
এডিশন ডেস্ক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৫:৪৪ বিকাল
অনলাইন সংস্করণ |58 ভিউ

বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্র মন্ত্রী

বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্র মন্ত্রী
বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ সরকার দীর্ঘমেয়াদি নানা পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৮ জুলাই) কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের যে কোনো দুর্যোগে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। সরকারের রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’ এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে।

তিনি বলেন, বন্যা প্রতিরোধে কোনো ‘মহৌষধ’ আবিষ্কার হয়নি। নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থাকবেই। তবে এসব দুর্যোগের ক্ষতি কমাতে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় শক্তিশালী ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং পানি নিষ্কাশনের জন্য স্লুইসগেট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্লুইসগেট ব্যবস্থাপনা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দৈনন্দিন দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন, যাতে পানি নিষ্কাশনের সময় যথাসময়ে সেগুলো খুলে দেওয়া যায়।

তিনি বলেন, শুধু ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির মালিকদের নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। যাদের বীজতলা, চারা কিংবা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সরকার সবসময় দেশের মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিতরণকৃত সামগ্রী পরিদর্শন করেন। পরে তিনি পেকুয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এর আগে, শনিবার সকালে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের বিভিন্ন অংশ ঘুরে দেখে ভাঙনের ফলে সৃষ্ট পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি দ্রুত ও স্থায়ীভাবে বেড়িবাঁধ সংস্কার করে পুনরায় প্লাবনের ঝুঁকি কমানো এবং স্থানীয় বাসিন্দাদের জানমাল ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে সংস্কার করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে এবং দ্রুত কাজ শুরু করে এলাকাবাসীকে ভবিষ্যতে বন্যা ও জোয়ারের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া হবে।

এ সময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের বেড়িবাঁধের দুর্বলতা ও সাম্প্রতিক ভাঙনের কারণে তাদের দুর্ভোগের কথা তুলে ধরে ভবিষ্যতে একই ধরনের বিপর্যয় এড়াতে টেকসই ও স্থায়ী সংস্কারের দাবি জানান।
👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20