Primeedition
এডিশন ডেস্ক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:২১ দুপুর
অনলাইন সংস্করণ |377 ভিউ

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ মালেক বাহিনীর বিরুদ্ধে

বালু উত্তোলনের ফাইল ছবি
বালু উত্তোলনের ফাইল ছবি
প্রাইম এডিশন ::

‎সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে বিন্নাকুলি লাউড়েগর নির্মানাধীন নতুন রাস্তার পাশে সেভ মেশিন দিয়ে রাতের আধাঁরে প্রতিনিয়ত অবৈধ সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে বালু খেকোঁ মালেক বাহিনী। জানা যায় আনু মানিক ৫ কোটি টাকার উপরে ব্যায়ে ওয়াল্ড ব্যাংকের এডিপির অর্থায়নে নির্মিত হচ্ছে বিন্নাকুলি থেকে লাউড়েরগড় যাতায়াতের রাস্তা।

 হাজার হাজার মানুষের চলাচলের সুবিধার্থে এই রাস্তার কাজ প্রায় শেষের দিকে। কিন্তু নদীর তীরে রাস্তাটি হওয়ায় বল্ক সাপোটিং সহ নির্মিত হচ্ছে এই রাস্তা। বর্তমানে রাস্তার পাশ হইতে বালু খেকোঁদের অবৈধ বালু উত্তোলনের ফলে ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তার পাশে বল্ক পিটিং করতে পারছেন না বলেও জানা যায়। 

বিন্নাকুলি লাউড়েরগড় রাস্তার পাশে সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করে মালেক বাহিনী, এমনটি জানান নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সাধারণ মানুষেরা । শুধু তাই নয় কিছুদিন ধরে রাতের আধাঁরে অবৈধ ভাবে পাড়কেটে বালু উত্তোলন করে ডালারপাড়ে কৃত্রিম নদী বানাচ্ছে জামাল বাহিনী এমন ঘটনার ধারাবাহিক সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে বালু উত্তোলন বন্ধে তাহিরপুর উপজেলা প্রশাসন, নৌপুলিশ, তাহিরপুর থানা পুলিশ কঠোর অবস্থানে অভিযান পরিচালনা করেন। যার ফলে বালু খেকোঁ জামাল বাহিনীর হাত থেকে যাদু কাটা ডালারপাড়ে বালু উত্তোলন বন্ধ করতে সক্ষম হন তাহিরপুর উপজেলা প্রশাসন। সপ্তাহ খানেক যেতে না যেতেই আবারও নতুন বালু চক্র ভূমিদস্যু মালেক বাহিনী এবার শুরু করেছে ডালারপাড় সংলঘ্ন বিন্নাকুলি লাউড়েগর যাতায়াতের নব নির্মিত চলমান রাস্তার পাশে যাদুকাটা নদীর তীর হতে সেভ মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন। 

‎মালেক বাহিনী ও তার সহযোগী মুন্তাজপুর গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে আনোয়ার গংরা রাস্তার পাশে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। এসমস্ত বালু খেকোঁদের হাত থেকে নদীর তীরে রাস্তার পাশে বালু উত্তোলন বন্ধে তাহিরপুর উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই দাবী সাধারন মানুষের।

এ ব্যপারে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মেহেদী হাসান হৃদয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিন্নাকুলি লাউড়েরগড় রাস্তার পাশে যেই বালু উত্তোলের চেষ্টা করবে তাকেই আইনের আওতায় আনা হবে।
👤
নাইম ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20