Primeedition
মোঃ মাসুদুর রহমান
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৩ সকাল
অনলাইন সংস্করণ |171 ভিউ

বাঘারপাড়ায় যুবকের গলায় ছুরিকাঘাত

বাঘারপাড়ায় যুবকের গলায় ছুরিকাঘাত: নগদ টাকা ও দুই মোবাইল ছিনতাই, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
বাঘারপাড়ায় যুবকের গলায় ছুরিকাঘাত: নগদ টাকা ও দুই মোবাইল ছিনতাই, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
 যশোরে বাঘারপাড়া উপজেলার চারাভিটা এলাকায় এক যুবকের গলায় ছুরিকাঘাত করে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

গুরুতর আহত ওই যুবকের নাম মোহাম্মদ আবুজার (২৩)। তিনি দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আজগর আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে চারাভিটা বাজারের ইমান আলীর হোটেলের কর্মচারী তোফাজ্জল (৩০) আবুজারকে তার বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে যান। কথাবার্তার একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে ধারালো চাকু দিয়ে আবুজারের গলায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় আবুজারের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত তোফাজ্জল।
গলায় গুরুতর জখম নিয়ে আবুজারের চিৎকারে আশপাশের লোকজন ও স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তাকে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20