Primeedition
মোঃ মাসুদুর রহমান
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ দুপুর
অনলাইন সংস্করণ |156 ভিউ

বাসুয়াড়ীতে আবু তাহের সিদ্দিকীর স্মরণে শোকাবহ স্মরণসভা

বাসুয়াড়ীতে আবু তাহের সিদ্দিকীর স্মরণে শোকাবহ স্মরণসভা
বাসুয়াড়ীতে আবু তাহের সিদ্দিকীর স্মরণে শোকাবহ স্মরণসভা
বাসুয়াড়ীতে আবু তাহের সিদ্দিকীর স্মরণে শোকাবহ স্মরণসভা
ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি নেতাদের**

বাঘারপাড়া (যশোর) :
বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নে বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবু তাহের সিদ্দিকীর স্মরণে এক শোকাবহ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আয়ুব। 

স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারাজী মতিয়ার রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা মরহুম আবু তাহের সিদ্দিকীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দলীয় আন্দোলন-সংগ্রামে তাঁর অবদান এবং বাঘারপাড়া বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, আবু তাহের সিদ্দিকী ছিলেন একজন ত্যাগী, সৎ ও জনবান্ধব নেতা, যিনি আজীবন বিএনপির আদর্শকে ধারণ করে রাজনীতি করেছেন।

বক্তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী গত ৬ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

1

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

2

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

3

আসলাম এখন বিএনপি এমপির পিএস

4

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

5

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

6

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

7

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

8

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

9

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

10

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

11

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

12

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

13

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

14

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

15

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

16

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

17

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার দাপট। চট্টগ্রামের সরকারি দপ্তরের ক

18

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

19

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

20