Primeedition
শামছুর রহমান
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ৩:২৬ দুপুর
অনলাইন সংস্করণ |128 ভিউ

হিট ষ্টোকে শ্রমিকের মৃত্যু। এলাকায় শোকের ছায়া

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা এলাকায় ধান বহনের সময় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৫ এপ্রিল সকালে হানুয়ার মাঠে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শ্রমিক মান্নান শেখ (৫০)  চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো এদিনো তিনি শ্রমিক হিসেবে ধান বহনের কাজে অংশ নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কোমলপুর গ্রামের মহালদার পাড়ার বাসিন্দা সামাদ হোসেন তার জমির পাকা ধান ঘরে তুলতে রাজগঞ্জ বাজার থেকে চারজন শ্রমিককে মজুরির ভিত্তিতে নিয়ে আসেন। ভোর থেকেই তারা মাঠে কাজ শুরু করেন। তীব্র গরম উপেক্ষা করে শ্রমিকরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন।
সকাল আনুমানিক ১০টার দিকে জমির মালিক শ্রমিকদের বিশ্রাম ও খাবারের জন্য বিরতির পরামর্শ দিলেও তারা আরও এক দফা কাজ শেষে বিশ্রাম নেওয়ার কথা জানান। এরপর পুনরায় কাজে নেমে পড়েন তারা।
একপর্যায়ে ধান বহনের সময় একটি ধানের আটি পথের মাঝখানে থাকা সীমানা খুঁটির সঙ্গে আটকে যায়। এতে ভারসাম্য নষ্ট হয়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে মান্নান শেখ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত এগিয়ে এলেও ততক্ষণে তিনি নিস্তেজ হয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সহকর্মীদের ধারণা, প্রচণ্ড গরম ও দীর্ঘ সময় রোদে কাজ করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের মতে, এটি হিট স্ট্রোকজনিত মৃত্যু।
খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ নিজ গ্রামে নিয়ে যান। পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে পড়েছে।
এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তীব্র গরমে শ্রমিকদের কাজের ক্ষেত্রে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20