Primeedition
গৌরব সাহা
শনিবার, ৭ মার্চ ২০২৬, ৩:০৪ দুপুর
অনলাইন সংস্করণ |159 ভিউ

নরসিংদীর বেলাবোতে মধ্যরাতের অভিযানে মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা

নরসিংদীর বেলাবোতে মধ্যরাতের অভিযানে মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা
মোবাইল কোর্ট অভিযানে বেলাবোতে গাঁজাসহ আটক-৮, অর্থদণ্ড ও কারাদণ্ড।
নরসিংদীর বেলাবোতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে মধ্যরাতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে এক নারীসহ আট ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাত ১২টা উপজেলা গাজুয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসব গাঁজা ও ইয়াবা সেবনে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অপরাধে ৮ জনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চালাকান্দি গ্রামের মৃত মজিবর মিয়ার ছেলে রানা মিয়া (২২), চর উজিলাব ইউনিয়নের চর উজিলাব গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে হাসান সম্রাট (২৪), মৃত সাদ্দাম মিয়ার ছেলে মিলন মিয়া (১৯), হাতিরদিয়া ইউনিয়নের হাউসদিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে পারভেজ মিয়া (২০), নানির ছেলে আলি উজ্জ্বল (১৯), শরিয়ত উল্লাহর ছেলে সাইফুল ইসলাম (১৯), রাজাবাবু রোডের আলীর ছেলে শামীম মিয়া (৩২) এবং রোস্তম আলীর মেয়ে রোমা আক্তার (৩০)।

নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাফসা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারওয়ার জায়েদ এবং থানা অফিসার ইনচার্জ এস.এম. আমান উল্লাহ।

তাদের উপস্থিতিতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে কাছ থেকে গাঁজা ও ইয়াবা সেবনের যন্ত্র এবং কিছু অবৈধ পাতা জব্দ করা হয়।

মোবাইল কোর্টে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১০০০ টাকা অর্থদণ্ড এবং কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

তৎক্ষণাৎ অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং পরবর্তীতে সাজা পরোয়ানামূলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

অভিযানে বেলাবো থানা পুলিশের একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফসা নাদিয়া বলেন, মোবাইল কোর্টে যাদের মাদক সেবন অভিযোগে আটক করা হয়েছে তাদের অর্থদণ্ড ও বিভিন্ন কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। যারা মাদক সেবন করবে এবং যারা বিক্রি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20