Primeedition
গৌরব সাহা
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ দুপুর
অনলাইন সংস্করণ |153 ভিউ

নরসিংদীতে বিএসটিআই অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩৫ হাজার টাকা জরিমানা

নরসিংদীতে বিএসটিআই অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩৫ হাজার টাকা জরিমানা
 সংবাদের ভিত্তিতে নরসিংদীর তুলসীপাড়া এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

রোববার নরসিংদী সদর এর দক্ষিণ শিলমান্দী সংলগ্ন তুলসীপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে বিপুল পরিমাণ অনুমোদনহীন পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৩১০ বোতল সয়া সস এবং ৭৫ প্যাকেট মশলা।

জব্দকৃত মালামাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দকৃত পণ্যের নমুনা পরবর্তী পরীক্ষার জন্য বিএসটিআই নরসিংদী কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

জেলা প্রশাসন ও বিএসটিআই সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

1

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

2

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

3

আসলাম এখন বিএনপি এমপির পিএস

4

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

5

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

6

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

7

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

8

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

9

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

10

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

11

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

12

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

13

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

14

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

15

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

16

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

17

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার দাপট। চট্টগ্রামের সরকারি দপ্তরের ক

18

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

19

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

20