Primeedition
গৌরব সাহা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ দুপুর
অনলাইন সংস্করণ |182 ভিউ

নরসিংদীতে ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
নরসিংদীতে ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

নরসিংদীতে গভীর রাতে একটি গাড়ির ওয়ার্কশপে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩)। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার পুলিশ লাইন্স এলাকার খানা বাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি নরসিংদীর সাহেপ্রতাব এলাকার একটি দোকানে গাড়ির মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও কাজ শেষে ক্লান্ত শরীরে ওয়ার্কশপের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন লাগিয়ে দেয়। ওয়ার্কশপের ভেতরে পেট্রোল ও মবিল থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আটকা পড়া চঞ্চল বাঁচার জন্য আকুতি জানালেও শাটার তালাবদ্ধ থাকায় বের হতে পারেননি। দীর্ঘ সময় আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, এটি কোনো সাধারণ অগ্নিকাণ্ড নয়; পরিকল্পিতভাবেই চঞ্চলকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, আশপাশের সিসিটিভি ফুটেজে কয়েকজনকে দোকানের শাটারে আগুন দিতে দেখা গেছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

1

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

2

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

3

আসলাম এখন বিএনপি এমপির পিএস

4

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

5

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

6

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

7

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

8

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

9

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

10

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

11

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

12

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

13

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

14

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

15

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

16

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

17

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার দাপট। চট্টগ্রামের সরকারি দপ্তরের ক

18

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

19

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

20