Primeedition
মোঃ মাসুদুর রহমান
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ৯:৫২ সকাল
অনলাইন সংস্করণ |134 ভিউ

ট্রাকচাপায় প্রাণ গেল পাম্প ম্যানেজারের — বাঘারপাড়া থেকে ঘাতক চালক গ্রেপ্তার

ডিজেল না পেয়ে ক্ষোভ, ট্রাকচাপায় প্রাণ গেল পাম্প ম্যানেজারের — বাঘারপাড়া থেকে ঘাতক চালক গ্রেপ্তার
ডিজেল না পেয়ে ক্ষোভ, ট্রাকচাপায় প্রাণ গেল পাম্প ম্যানেজারের — বাঘারপাড়া থেকে ঘাতক চালক গ্রেপ্তার
 নড়াইল–যশোর মহাসড়কের
নড়াইলের একটি তেল পাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিজেল না পাওয়ায় সৃষ্ট বাগবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশন ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় মূল অভিযুক্ত ট্রাকচালককে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
নিহত নাহিদ সরদার (৩৩) নড়াইলের সদর উপজেলার পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। 

তিনি নড়াইল-যশোর মহাসড়কের পাশে অবস্থিত ‘মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশন’-এর ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) রাতে ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী জহুর ডিজেল নিতে ওই ফিলিং স্টেশনে আসেন। তবে নড়াইলে চলমান তেল সংকটের কারণে পাম্পে মজুত শেষ হয়ে যাওয়ায় নাহিদ সরদার তাদের তেল দিতে অপারগতা জানান। এতে ক্ষিপ্ত হয়ে চালক ও তার সহযোগীর সঙ্গে নাহিদের তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।
রাত আনুমানিক ২টার দিকে ডিউটি শেষে সহকর্মী জিহাদ মোল্যা (২৭)-কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন নাহিদ। ফিলিং স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি মোটরসাইকেলের ওপর দিয়েই চালিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদ মোল্যাকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা ট্রাকসহ আত্মগোপনে চলে যায়। তবে তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প)-এর একটি দল অভিযান চালিয়ে রোববার (২৯ মার্চ) দুপুরে বাঘারপাড়া এলাকা থেকে ঘাতক ট্রাকচালক সুজাত মোল্যাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র‍্যাব সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৬টায় যশোর র‍্যাব-৬ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।

একটি তুচ্ছ বিরোধ, আর তাতেই নিভে গেল একটি প্রাণ—নড়াইলবাসীর মনে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20