Primeedition
মোঃ মাসুদুর রহমান
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৯:২৯ রাত
অনলাইন সংস্করণ |262 ভিউ

যশোরে বাঘারপাড়ায় অনুদানের নামে দালাল আটক

সমাজসেবা অনুদান’ নামে প্রতারণার ফাঁদ: বাঘারপাড়ায় দুই ভুয়া দালাল আটক, মামলা
সমাজসেবা অনুদান’ নামে প্রতারণার ফাঁদ: বাঘারপাড়ায় দুই ভুয়া দালাল আটক, মামলা
যশোরে বাঘারপাড়া উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ৩০ হাজার টাকার অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাঘারপাড়ায় দুই প্রতারককে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৪ জানুয়ারী) উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামে প্রতারণার সময় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে পুলিশে সোপর্দ করা হলে থানায় তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে মোঃ আলমগীর হোসেন এবং একই গ্রামের মৃত নুর উদ্দিন শেখের ছেলে শেখ বিলাল হোসেন।
স্থানীয় সূত্র ও উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ওই চক্রটি দীর্ঘদিন ধরে খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায় একই কৌশলে প্রতারণা চালিয়ে আসছিল। তারা উপজেলা সমাজসেবা কার্যালয়ের নাম ব্যবহার করে অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে জনপ্রতি পাঁচ থেকে ছয় হাজার টাকা করে আদায় করত।
বুধবার পাঠান পাইকপাড়া গ্রামে একইভাবে টাকা নেওয়ার চেষ্টা করলে বিষয়টি স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি জানালে চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। তারই সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই প্রতারককে আটক করে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম জানান, কয়েক বছর আগেও একই ধরনের ভুয়া অনুদান ফরম দেখিয়ে একটি চক্র প্রতারণা করছিল। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাধারণ মানুষকে সতর্ক করতে সচেতনতামূলক পোস্ট দেওয়া হয়েছিল। তিনি আবারও সবাইকে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সরকারি অনুদানের নামে কেউ টাকা দাবি করলে তা যাচাই করে নেওয়ার জন্য সাধারণ মানুষকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20