Primeedition
মোঃ মাসুদুর রহমান
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০০ দুপুর
অনলাইন সংস্করণ |179 ভিউ

যশোরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষাবৃত্তি প্রদান

ইসলামী চেতনায় শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ বসুন্দিয়ায় ইসলামী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষাবৃত্তি প্রদান
ইসলামী চেতনায় শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ বসুন্দিয়ায় ইসলামী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষাবৃত্তি প্রদান
ইসলামী চেতনায় শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ
বসুন্দিয়ায় ইসলামী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষাবৃত্তি প্রদান


যশোরের বসুন্দিয়ায় ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চার লক্ষ্যে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় সিঙ্গিয়া বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসার অডিটরিয়ামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়। 

বসুন্দিয়া ইসলামী সমাজকল্যাণ পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার প্রতিটি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজন করে বিজয়ীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শান্তনা পুরস্কার দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষাবৃত্তি প্রদান। বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী তামিমা হাসানা বার্ষিক পরীক্ষায় প্রায় ৮৭ শতাংশ নম্বর অর্জন করে সর্বোচ্চ মেধাবীর স্বীকৃতি লাভ করে শিক্ষাবৃত্তি অর্জন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার বাছাইকৃত প্রতিযোগীদের সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাফেজ শাহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার বেনোজির আলী মোগল (পি এস সি, এমবিএস, এমবিএ)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ আলী আশরাফ মিলন, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর খান, বসুন্দিয়া ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওলানা তবিবুর রহমান, বসুন্দিয়া হিলফুল ফুজুলের সভাপতি আশরাফুল ইসলাম রিপন, পরিষদের উপদেষ্টা আব্দুল গনি, বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসার সুপার হারুন অর রশিদ, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের ও আদর্শ মানুষ ফাউন্ডেশনের সভাপতি রাজু আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20