Primeedition
মোঃ মাসুদুর রহমান
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩ দুপুর
অনলাইন সংস্করণ |128 ভিউ

যশোরের বসুন্দিয়ায় পুলিশি অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ নাছিমা আটক

যশোরের বসুন্দিয়ায় পুলিশি অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ নাছিমা আটক
যশোরের বসুন্দিয়ায় পুলিশি অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ নাছিমা আটক
যশোরের বসুন্দিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নাছিমা আক্তার নাসু (৪০) নামে এক নারীকে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সিঙ্গিয়া রেল স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক নাছিমা বানিয়ারগাতী গ্রামের বাসিন্দা এবং এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তিনি কথিত মাদক কারবারি নজরুল ইসলামের স্ত্রী। এলাকাবাসীর দাবি, তাদের পরিবারটি মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের কারণে এলাকায় চিহ্নিত।

পুলিশ জানায়, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার বাড়ি থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক বিস্তার রোধ করা সম্ভব হবে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান রয়েছে।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

1

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

2

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

3

আসলাম এখন বিএনপি এমপির পিএস

4

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

5

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

6

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

7

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

8

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

9

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

10

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

11

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

12

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

13

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

14

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

15

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

16

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

17

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার দাপট। চট্টগ্রামের সরকারি দপ্তরের ক

18

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

19

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

20