Primeedition
মোঃ মিহাদুল ইসলাম
বুধবার, ৪ মার্চ ২০২৬, ৯:১৫ সকাল
অনলাইন সংস্করণ |109 ভিউ

অন্ধকারে আট বছর: বদলগাছীর নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্পে ৩০ পরিবারের দীর্ঘশ্বাস

অন্ধকারে আট বছর: বদলগাছীর নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্পে ৩০ পরিবারের দীর্ঘশ্বাস
নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা নদীর চরে গড়ে ওঠা নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্পে সন্ধ্যা নামলেই নেমে আসে ঘন অন্ধকার। ২০১৮ সালে নির্মিত ৪৮টি ঘরের এই প্রকল্পে বসবাসরত অন্তত ৩০টি পরিবার আট বছরেও পায়নি বিদ্যুতের আলো, পায়নি ঘরের দলিল বা কোনো কাগজপত্র।

দিনের আলো ফুরোলেই প্রকল্পজুড়ে কেবল ঝিঁঝিঁ পোকার ডাক, আর আতঙ্কে ভারী হয়ে ওঠা বাতাস। শিশুদের কান্না, নারীদের উদ্বেগ আর পুরুষদের দীর্ঘশ্বাস—সব মিলিয়ে অন্ধকার যেন এখানে এক স্থায়ী বাসিন্দা।

আশ্রয়ণের বাসিন্দা হাফিজুল বলেন, “আট বছর আগে এখানে থাকার জায়গা দিয়েছে। ছেলে-মেয়ে নিয়ে থাকি। কিন্তু সন্ধ্যার পর ঘুটঘুটে অন্ধকার নামে। রাতে ভয় লাগে, ঘুম আসে না।”

স্থানীয়দের ভাষ্যমতে, ঘরগুলো নির্মাণের সময় প্রাথমিক একটি তালিকা তৈরি করে পরিবারগুলোকে বসবাসের অনুমতি দেওয়া হয়। কিন্তু ঘরের কাগজপত্র বুঝিয়ে দেওয়ার আগেই তৎকালীন ইউএনও ও পিআইও বদলি হয়ে যান। সেই থেকে দলিলহীন, আলোহীন জীবন কাটছে এসব পরিবারের।

বাসিন্দা বাচ্চু জানান, প্রায় দেড় বছর আগে আলেফ উদ্দিনের ঘরে কুপির আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। “টিউবওয়েলের পানি তুলে আগুন নেভাতে পারিনি। চারটি গরুসহ আলেফ উদ্দিন পুড়ে মারা যায়। যদি বিদ্যুৎ থাকতো, এমন দুর্ঘটনা হয়তো হতো না।”

আশ্রয়ণের পশ্চিম পাশে ছোট যমুনা নদীর চরে কিছু মালিকানাধীন জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। এতে প্রকল্পটি নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, এভাবে মাটি কাটা চলতে থাকলে বর্ষায় নদীর স্রোত পরিবর্তিত হয়ে আশ্রয়ণ প্রকল্প বিলীন হয়ে যেতে পারে।

একজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একদিকে আলো নেই, অন্যদিকে ভিটেমাটি হারানোর ভয়। আমরা যাবো কোথায়?” 

প্রশাসনের প্রতিক্রিয়া:
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, শীতের শুরুতে কম্বল বিতরণে গিয়ে সমস্যার বিষয়টি জানতে পেরেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি জানান, “অনেক আগে ঘরগুলো নির্মাণ হয়েছে। কেন তখন দলিল দেওয়া হয়নি, তা জানা নেই। কাগজ না থাকলে বিদ্যুৎ বিভাগ সংযোগ দেবে না। যারা মাটি কাটছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দলিল প্রদান ও বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

প্রতিবেদকের তথ্য

মোঃ মিহাদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (বদলগাছি) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20