Primeedition
গৌরব সাহা
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৩:৩৭ দুপুর
অনলাইন সংস্করণ |162 ভিউ

পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা এগারটায় উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকরী ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী অফিসার (ভূমি)রাকিন মাসরুর খান, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, সমাজ সেবা অফিসার মাছুম আহমেদ, পলাশ থানার সেকেন্ড অফিসার মোঃ রাকিব, পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা এনসিপির সমন্বয়ক সাইদুল ইসলাম রাকিব, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর নরসিংদী জেলার আহব্বায়ক আব্দুর রহীম কাশেমী প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে অবৈধ অস্ত্র ও মাদক নির্মুল রোধে মাঠে আমরা কাজ করছি। অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে আরো কঠোর ও সচেতনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উপজেলার প্রতিটি নাগরিক যেন নিরাপদে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মাদক, অস্ত্র, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20