Primeedition
মো: মেহেদী হাসান
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:২৬ দুপুর
অনলাইন সংস্করণ |190 ভিউ

সাগর থেকে উদ্ধারকৃত জেলেকে হস্তান্তর করেছে কোস্টগার্ড

সাগর থেকে উদ্ধারকৃত জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড
সাগর থেকে উদ্ধারকৃত জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড
*প্রেস রিলিজ*

*বঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করেছে কোস্ট গার্ড।*

শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পথিমধ্যে গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টায় বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এসময় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ কমলা দেবী বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামক একজন জেলে বোট থেকে পানিতে পড়ে যায়। ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র হতে উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠানোর নিমিত্তে তারা বাংলাদেশ কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করে। সেই পরিপ্রেক্ষিতে, ঐ মুহূর্তে সমুদ্রে টহলরত  বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা-এর মাধ্যমে কোস্ট গার্ড আউট পোস্ট দুবলায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়।

পরবর্তীতে বানৌজা পদ্মা উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে। অতঃপর: উক্ত জেলেকে কোস্ট গার্ড বোটযোগে গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয়। উক্ত জেলেকে তার পরিবারের নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা।

ঘটনাটি সমুদ্রসীমায় দায়িত্বরত ভারতীয় কোস্ট গার্ড ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য, আস্থা এবং সহযোগিতামূলক সম্পর্কের একটি দৃষ্টান্ত। সৌহার্দ্যপূর্ণ এ সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় হবে বলে আশা করা যায়।

তিনি আরও বলেন, উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা প্রদানে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।


স্বাক্ষরিত/-
সিয়াম-উল-হক
লেঃ কমান্ডার বিএন
মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড
প্রতিবেদকের তথ্য

মো: মেহেদী হাসান

মাল্টিমিডিয়া প্রতিনিধি (বাগেরহাট) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20