নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া গ্রামে হাঁস মার্কার সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আবদুল মান্নান ভূইয়া।
উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম মৃধা। বক্তারা বলেন, উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে হাঁস মার্কার কোনো বিকল্প নেই। তারা শিবপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে হাঁস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ, যুবসমাজ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।