Primeedition
মেহেদী হাসান রেজা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৫:১৪ বিকাল
অনলাইন সংস্করণ |187 ভিউ

টেকনাফ সীমান্তে শিশু গুলিবিদ্ধ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
মিয়ানমার থেকে আসা গুলি বাংলাদেশের টেকনাফ সীমান্তে এক ৯ বছরের শিশু হুজাইফা আফনান গায়ে লেগে আহত হওয়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে মন্ত্রণালয়ে ডেকে এনে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তলবের সময় মিয়ানমারের রাষ্ট্রদূতকে এটা মনে করিয়ে দেয়া হয়েছে যে, বাংলাদেশে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুষ্ঠু পার্শ্ববর্তী সম্পর্কের জন্য বাধা।

বাংলাদেশ মিয়ানমারকে আহ্বান জানিয়েছে যে, ভবিষ্যতে এমন আন্তঃসীমান্ত পারাপারের ঘটনা বন্ধ করতে তাদের পুরো দায়িত্ব গ্রহণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ আরও অনুরোধ করেছে, মিয়ানমার কর্তৃপক্ষ এবং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা কিছু ঘটে, তা কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার ওপর প্রভাব ফেলার অনুমতি দেয়া যাবে না।

মিয়ানমার রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বস্ত করেছেন যে, তার সরকার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেবে এবং আহত ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

গত রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হুজাইফা আফনানের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।

গতকাল সোমবার (১২ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাঁ পা উড়ে গেছে।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20