Primeedition
মোঃ মিহাদুল ইসলাম
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ৯:২৭ সকাল
অনলাইন সংস্করণ |130 ভিউ

টেন্ডার ছাড়াই বিক্রি করে দিলেন তিন স্কুলের মালামাল

টেন্ডার ছাড়াই বিক্রি করে দিলেন তিন স্কুলের মালামাল
নওগাঁর বদলগাছীতে টেন্ডার ছাড়াই তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো মালামাল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ তারা মিলেমিশে টেন্ডার প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন না করেই উপজেলার ওই তিনটি বিদ্যালয়ের পুরোনো মালামাল বিক্রি করে দিয়েছেন। তাদের দাবি, বাজারদরের চেয়ে কম মূল্যে মালামাল বিক্রি করে সরকারের আর্থিক ক্ষতি করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ৯টি বিদ্যালয়ের অব্যবহৃত মালামাল খোলা ডাকে নিলামের জন্য নোটিশ দেওয়া হয়। ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সভাকক্ষে নিলাম অনুষ্ঠিত হয়। এবং ছয়টি প্রতিষ্ঠানের লোহা/এ্যাংগেল,পুরাতন টিন, ফ্যান, পিয়ানো বিক্রির নিলাম সম্পূর্ণ হয়। কিন্তু অন্য তিন প্রতিষ্ঠানের লোহা/এ্যাংগেল মোট ২৩৭ কেজি, টিন ১৮৫ কেজি, শীটের বেঞ্চ, পিয়ানো, ফ্যান, পায়া মোট ২১২ কেজি মালামলা বিক্রির কোনো নিলাম ছাড়াই বিক্রি অনুমতি দেন অফিস।

অভিযোগ রয়েছে, ওই নিলামে শামীম হোসেন নামে এক ব্যবসায়ী ছয়টি বিদ্যালয়ের মালামাল কেনার অনুমতি পান। তবে একই দিনে জোলাপাড়া, বালুপাড়া ও ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল টেন্ডার ছাড়াই তাঁর কাছে বিক্রির অনুমতি দেওয়া হয়।

এরপর ১৯ ফেব্রুয়ারি জোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টেবিলের সিটের পায়া (৭০ কেজি), পুরোনো টিন (৬০ কেজি) ও অ্যাঙ্গেল (৪০ কেজি) বিক্রি করা হয়। ২৪ ফেব্রুয়ারি ভান্ডারপুর বিদ্যালয় থেকে লোহা/অ্যাঙ্গেল (৩০ কেজি), ফ্যান (৩৮ কেজি), পিয়ানো (২৪ কেজি) ও জানালা (২৫ কেজি) বিক্রি হয়। ৩ মার্চ বালুপাড়া বিদ্যালয় থেকে লোহা/অ্যাঙ্গেল (৬৭ কেজি), শিটের বেঞ্চ (১৬৭ কেজি) ও টিন (১২৫ কেজি) নেওয়ার সময় স্থানীয়দের বাধার মুখে মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, লোহা/অ্যাঙ্গেল ৩৬ টাকা ১০ পয়সা কেজি, পুরোনো টিন ৩০ টাকা, জিআই পাইপ ৩৬ টাকা, শিটের বেঞ্চ ৩০ টাকা ও কাঠের বেঞ্চ ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে—যা বর্তমান বাজারদরের তুলনায় অনেক কম।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান, সাকিব ও বিপ্লব বলেন, “তিনটি বিদ্যালয়ে প্রায় ২০০টির বেশি স্টিলের বেঞ্চ ছিল। নিলামের আগেই সেগুলোর অনেকাংশ সরিয়ে ফেলা হয়েছে। এবং অবৈধভাবে মালামাল বিক্রি করা হয়েছে। আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।”

বালুপাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাহবুব হোসেন মাহাবুল বলেন, সরকারি নিয়ম অনুযায়ী টেন্ডার ছাড়া স্কুলের মালামাল বিক্রি করা যায় না। “আমরা কিছুই জানতাম না। হঠাৎ দেখি মালামাল নিয়ে যাওয়া হচ্ছে। এটি পুরোপুরি অনিয়ম, তারা দায় এড়ানোর চেষ্টা করছেন।

ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বলেন, শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়েই মালামাল বিক্রি করা হয়েছে। “টিও স্যার উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি কিছু করিনি, যা করার তিনি করেছেন,”। তবে বিক্রির লিখিত কাগজপত্র দেখাতে পারেননি।

এ বিষয়ে জোলাপাড়ার প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন,“ ১৫ তারিখের টেন্ডার বিষয়ে জানতে পারি। পরে ১৬ তারিখে আমি রেজুলেশন করে শিক্ষা কর্মকর্তার অফিসে জমা দেই। এর বাহিরে কিছু জানা নেই।

এদিকে বালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

মালামাল ক্রয়কারী ব্যবসায়ী শামীম হোসেন বলেন, “আমি টেন্ডারের মাধ্যমেই মালামাল কিনেছি। এর বেশি কিছু জানি না।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ১৫ ফেব্রুয়ারি ছয়টি বিদ্যালয়ের জন্য ওপেন টেন্ডারের নোটিশ দেওয়া হয় এবং ১৯ ফেব্রুয়ারি নিলাম সম্পন্ন হয়। তবে তিনটি প্রতিষ্ঠানের বিষয়ে স্থানীয়দের জানানো হয়নি তবে তিনি। “এটি আমাদের ভুল হয়েছে,” বলে স্বীকার করেন।

নিলাম কমিটির সভাপতি ও ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, টেন্ডারের দিন তিনি উপস্থিত ছিলেন না এবং বিষয়টি তাঁর জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা সানাউল হাবিব বিদ্যুত বলেন, বিষয়টি তাঁর জানা নেই এবং কোনো অনুলিপিও তিনি পাননি। “সরকারি মালামাল টেন্ডার ছাড়া বিক্রি করা যাবে না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের প্রশ্ন, যদি ছয়টি বিদ্যালয়ের জন্য উন্মুক্ত নিলাম ডাকা হয়ে থাকে, তাহলে তিনটি বিদ্যালয়ের ক্ষেত্রে কেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি? কেন স্থানীয় অভিভাবক ও কমিটিকে জানানো হয়নি? আর বাজারদরের চেয়ে কম দামে বিক্রির অভিযোগের দায়ই বা নেবে কে?

এ ঘটনায় এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দাবি করেছেন।
প্রতিবেদকের তথ্য

মোঃ মিহাদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (বদলগাছি) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20