Primeedition
মোঃ মাসুদুর রহমান
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ দুপুর
অনলাইন সংস্করণ |145 ভিউ

এবারের নির্বাচন হবে দখলবাজ,চাঁন্দাবাজদের বিরুদ্ধে সৎ মানুষের পক্ষে জনরায় – হাসনাত আব্দুল্লাহ

এবারের নির্বাচন হবে দখলবাজ,চাঁন্দাবাজদের বিরুদ্ধে সৎ মানুষের পক্ষে জনরায় – হাসনাত আব্দুল্লাহ
এবারের নির্বাচন হবে দখলবাজ,চাঁন্দাবাজদের বিরুদ্ধে সৎ মানুষের পক্ষে জনরায় – হাসনাত আব্দুল্লাহ
      ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল এনসিপির দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন,এবারের নির্বাচনে জাতি দুই ভাগে বিভক্ত। একটি পক্ষ ভারতীয় গোলামীর পক্ষে,হিজাব আর বোরখা বিরুদ্ধে অবস্থান নিয়েছে।অন্য একটি পক্ষ জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এবং ভারতীয় গোলামীর বিরুদ্ধে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন। কারন ১১ দলীয় জোট ইনসাফে বিশ্বাস করে।

    এই দেশে আর গোলামীর জিঞ্জারে বন্দি হতে চায় না, তারা চায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলতে। ইনকিলাব মঞ্চে পুলিশী হামলার নিন্দা জানিয়ে বলেন, আপনি কোন রাজনৈতিক দলের গোলাম না হয়ে দেশের ১৮ কোটি মানুষের পক্ষে থাকুন। কারন গত ১৭ বছরে আপনারা যারা একটি রাজনৈতিক দলের গোলামী করেছিলেন জুলাই বিপ্লবে কি পরিণতি হয়েছে তা আপনারা দেখেছেন।

আপনারা কোন দলের নয়, কেবল মাত্র দেশের পুলিশ হয়ে সঠিক ভাবে দায়িত্ব পালন করুন। এবারের নির্বাচন জাতির কলঙ্ক মোচনের নির্বাচন। আগামীর বাংলাদেশটি কেমন হবে তা আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে। আহামীর নির্বাচন হবে দেশের মালিকানা তার প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া। একটি দল ফ্যাসিষ্ট হাসিনার মতো ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে।

আপনারা ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ১২ তারিখ সকাল ৭ টার মধ্যে ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্র পাহারা দিবেন, ফলাফল বুঝেনানিয়ে ভোট কেন্দ্র চাড়বেন না। আগামীর নির্বাচন হবে চাঁন্দাবাজ ধান্দাবাজ, দখলবাজদের বিরুদ্ধে জনতার ব্যালট বিপ্লবের লড়াই। আপনারা দেখবেন বুকে ধানের শীষ প্রতিক লাগিয়ে ভোট কেন্দ্রে যাবেন কিন্তু ভোটটি দিবেন দাঁড়িপাল্লায়।

আপনারা তাদেরতে পরিবেশ করে দিবেন। এই যশোরেও দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। পরে তিনি দাড়িপাল্লা প্রতিকের শ্লোগান দিয়ে তাঁর বক্তৃতা শেষ করেন। একই সাথে তিনি হ্যাঁ ভোটের পক্ষে জনমতকে উদ্বুদ্ধ করেন এবং হ্যাঁ ভোট প্রদানের আহবান জানান।

আজ সকালে যশোর ভৈরব চত্বরে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।১১দলীয় জোটের নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেনএনসিপির নেতা নুরুজ্জামান।

দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াতের সদর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ভিপি আব্দুল কাদের,জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান, এনসিপির নেতা সাকিব শাহরিয়ার প্রমুখ নেতৃবৃন্দ।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20