Primeedition
মেহেদী হাসান রেজা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬:২৬ বিকাল
অনলাইন সংস্করণ |195 ভিউ

সমাবেশে বক্তৃতাকালে জামায়াতের জেলা আমিরের মৃত্যু

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। ফাইল ছবি
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। ফাইল ছবি
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কুষ্টিয়া সদর আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের একতারা মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদ্দার আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

তিনি আরো জানান, সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন বলে জানান জামায়াতের এই নেতা।

ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হসপিটালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, হসপিটালে আসার আগেই আমির সাহেবের মৃত্যু হয়েছে। সুতরাং মৃত্যুর কারণটি এখনই নিশ্চিত করে বলতে পারছি না।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20