Primeedition
গৌরব সাহা
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৯:৫৩ সকাল
অনলাইন সংস্করণ |169 ভিউ

পলাশে মা'য়ের হ*ত্যাকারী সেই ছেলে গ্রেপ্তার

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
নরসিংদীর পলাশ উপজেলায় নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল জনতা জুটমিলের ৪ নম্বর গেট এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নারীর নাম হাফেজা খাতুন বিউটি (৪৫)। তিনি জনতা জুটমিলের একজন শ্রমিক ছিলেন এবং মিলের মহিলা কোয়ার্টারে বসবাস করতেন।

পুলিশ জানায়, অভিযুক্ত ছেলে আবিদ পাটোয়ারি (২৩) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি ঘোড়াশাল পৌর এলাকার ভাড়ারিয়া পাড়ার মৃত মানিক পাটোয়ারির ছেলে। ঘটনার দিন রাতের ডিউটি শেষে সকালে বাসায় ফেরেন বিউটি বেগম। সকাল আনুমানিক ৬টার দিকে ছেলে আবিদ তার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে মায়ের পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
এ সময় স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় বিউটি বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মা হাসনারা বেগম (৬২) বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মামলার পর অভিযুক্ত আবিদকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20