Primeedition
এডিশন ডেস্ক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৫ রাত
অনলাইন সংস্করণ |45 ভিউ

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এই নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে সংগঠনের আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হয়েছেন। মুখপাত্র পদে শহিদ শরিফ ওসমান হাদিকে আজীবনের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঘোষণা করা হয়।

নির্বাচন শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম (রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওয়াহের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জাহিদ এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে হাবিবুর মিশরাহ দায়িত্ব পেয়েছেন।

এছাড়া পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে জি এ সাকিব এবং সদস্য সচিব হিসেবে মামুনুর রহমান আদনান দায়িত্ব পালন করবেন। সার্চ কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শাওন আকবর ও শাফিন সারওয়ার।

নবনির্বাচিত নেতারা ইনকিলাব মঞ্চকে একটি আদর্শিক, গণমুখী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং ঘোষিত আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20