Primeedition
গৌরব সাহা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৯:৫৫ সকাল
অনলাইন সংস্করণ |7 ভিউ

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে জরিমানা

ফাইল ফুটেজে
ফাইল ফুটেজে
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলার উপজেলা মোড় এলাকায় অবস্থিত মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার এবং রমেশ পোদ্দার প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (২৭ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে দুই প্রতিষ্ঠানের রান্নাঘরে অত্যন্ত নোংরা, স্যাঁতসেঁতে, দুর্গন্ধযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের চিত্র উঠে আসে।

অভিযানকালে দেখা যায়, প্রস্তুতকৃত মিষ্টান্ন খোলা অবস্থায় মেঝেতে রাখা হয়েছে এবং তাতে মাছি ও বিভিন্ন পোকামাকড় বসছে। খাবার সংরক্ষণের র‍্যাক ধুলাবালি ও মাকড়সার জালে আচ্ছাদিত ছিল। এছাড়া পুরি, সিঙারা ও সামুচা তৈরির উপকরণও খোলা অবস্থায় রাখা হয়েছিল, যেখানে মাছি, মশা ও অন্যান্য পোকামাকড় অবাধে চলাচল করছিল।

মোবাইল কোর্টে আরও দেখা যায়, খাদ্য প্রস্তুতকারী কর্মীরা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন না। তারা খালি গায়ে ও খালি পায়ে রান্নাঘরে কাজ করছিলেন। একজন কর্মীর পায়ের ক্ষতস্থানে মাছি বসে পরে খাদ্যদ্রব্যের ওপর বসতে দেখা যায়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।

এছাড়া ফ্রিজারে পঁচা ও বাসি রান্না করা সবজির সঙ্গে রক্তযুক্ত কাঁচা মাংস সংরক্ষণ করা হচ্ছিল। একই স্থানে রক্তমিশ্রিত পানির পাশে মিষ্টি তৈরির ছানা, মাওয়া ও অন্যান্য উপকরণ খোলা অবস্থায় রাখা ছিল। রান্নায় ব্যবহৃত শুকনা মসলাও ঢাকনাবিহীন অবস্থায় সংরক্ষণ করা হচ্ছিল। অভিযানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টেস্টিং সল্ট (MSG) ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়। রান্নাঘরের দুর্গন্ধ এতটাই তীব্র ছিল যে মাস্ক পরেও সেখানে অবস্থান করা কঠিন হয়ে পড়ে।

অভিযান চলাকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একজন সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20