দাড়িপাল্লার মিছিলে মুখর বাঘারপাড়া জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের নির্বাচনী যাত্রার সূচনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঘারপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের দাড়িপাল্লা প্রতীকের প্রথম নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই মিছিল ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শনিবার বাঘারপাড়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল চলাকালে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “জনগণের ন্যায়বিচার, সুশাসন ও নৈতিক রাজনীতির প্রত্যাশা থেকেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। ইনশাআল্লাহ, জনগণ দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবেন।”
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় নেতারা জানান, এই মিছিলের মধ্য দিয়ে বাঘারপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আগামী দিনগুলোতে গণসংযোগ, পথসভা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে দাড়িপাল্লা প্রতীকের বার্তা পৌঁছে দেওয়া হবে।