বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুন্ধরা থানার উদ্যোগে বসুন্ধরায় অবস্থানরত বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৩ জানুয়ারি সকালে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন দশ দলীয় জোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বসুন্ধরা থানার আমির মো: আবুল বাসার এবং অন্যান্য নেতৃবৃন্দ।
আসন্ন নির্বাচন উপলক্ষ্যে সুধীজনেরা দশ দলীয় জোটের বিজয় সুনিশ্চিত করার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।