মার্কা পাওয়ার পর যশোর ৫ মনিরামপুর আসনের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা মিছিল সহকারে শুরু হয়েছে।
২২ জানুয়ারি মনিরামপুরের ১৭ ইউনিয়নে পৃথক পৃথক ভাবে এ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা কর্মীরা এ মিছিল করেছে। ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নে বৃহত্তর মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় নেতারা শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শের প্রতিক ধানের শীষ মার্কার রশিদ আহমদের পক্ষে থাকতে ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।