যশোর ৫ মনিরামপুর আসনে ৩১ জানুয়ারি শনিবার সকালের দিকে ধানের শীষের নির্বাচনী ব্যানার টাঙানোকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন হোসেন আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষ তার শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাত করে তাকে জখম করে। বর্তমানে তিনি মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আল-আমিন হোসেন প্রথমদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম ইকবাল হোসেনের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তবে আজ হঠাৎ করে তিনি বিএনপির প্রার্থী রশিদ আহমাদের ব্যানার টাঙাতে গেলে জামায়াতের এক কর্মীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় তাকে উদ্দেশ করে “রাতারাতি কেবলা বদল” মন্তব্য করা হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এ সময় আল-আমিন হোসেন আহত হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।