নরসিংদী শিবপুর ৩ আসনের আরিফ , মৃধার ছেলের বলেন হয়তো এটাই বাবার জীবনের শেষ নির্বাচন”—সন্তানের আবেগঘন আহ্বান। চামচা ও চাঁদাবাজ মুক্ত শহরের আহ্বান: সন্ত্রাসবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করলেন শিরিন আক্তার শেলী। নারী, কৃষক ও তরুণ—এই তিন শক্তিতেই বাংলাদেশ গড়ার ঘোষণা তারেক রহমানের। যশোরের শার্শা উপজেলায় বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান নরসিংদীর শিবপুরে জমি দখল ও তদন্ত প্রতিবেদন নিয়ে বিতর্ক, নিরাপত্তাহীনতায় পরিবার। রায়পুরা উপজেলায় ফসলি জমি থেকে মাটি কাটার প্রস্তুতিকালে সরঞ্জাম আটক ওলামা দলের নরসিংদী পৌর ১নং ওয়ার্ড সভাপতি ফোরকান উদ্দিনকে অভিনন্দন জানালেন মুফতি আল আমিন কাউসার মিয়া। দিনাজপুরে সাংবাদিকদের নির্বাচনকালীন প্রশিক্ষণ সম্পন্ন বিদ্রোহী প্রার্থীকে সতর্কবার্তা এম এন জামানের। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সঙ্গে হামিদুল হক পারভেজের সৌজন্য সাক্ষাৎ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক ব্যতিক্রমধর্মী আবেগঘন আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র সংসদ প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা–এর ছেলে আসিফ উল ইসলাম মৃধা। তিনি বলেন, “হয়তো এটাই বাবার জীবনের শেষ নির্বাচন। এইবারের পর আর হয়তো তিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইবেন না।”
সন্তানের কণ্ঠে দেওয়া এক বক্তব্যে আসিফ উল ইসলাম মৃধা বলেন, তাঁর বাবা আরিফ উল ইসলাম মৃধা ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী প্রতীক হাঁস মার্কা।
তিনি আরও বলেন, প্রায় ২২ বছর একটানা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করলেও তাঁর বাবা নিজের জন্য কোনো সম্পদ গড়ে তোলেননি। আজও তাঁদের পরিবার একটি সাধারণ টিনের চালের ঘরেই বসবাস করছে। ক্ষমতা তাঁর বাবার কাছে ভোগের বিষয় ছিল না, বরং মানুষের সেবাকেই তিনি জীবনের ব্রত হিসেবে নিয়েছেন।
বক্তব্যে উল্লেখ করা হয়, বয়সের ভারে শরীর ক্লান্ত হলেও মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা এখনো অটুট রয়েছে আরিফ উল ইসলাম মৃধার। “জীবনের সেরা সময়টা তিনি মানুষের জন্যই বিলিয়ে দিয়েছেন,”—বলেছেন তাঁর ছেলে।
সন্তান হিসেবে আবেগ প্রকাশ করে আসিফ উল ইসলাম মৃধা বলেন, “জীবনের শেষ প্রান্তে এসে বাবাকে একা করবেন না। আপনারা সারাজীবন তাঁর পাশে ছিলেন, ইনশাআল্লাহ এইবারও থাকবেন।”
শেষে তিনি সকলের কাছে বাবার জন্য দোয়া কামনা করে বলেন, “ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। শেষবারের মতো হাঁস মার্কায় ভোট দিয়ে বাবাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।”
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্য ইতোমধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।