Primeedition
গৌরব সাহা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ দুপুর
অনলাইন সংস্করণ |155 ভিউ

মা-বোনদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান ড. মঈন খানের

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সিরাজনগর এমএ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও নরসিংদী-৫ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি সকালে ঘুম থেকে উঠে সবাইকে সরাসরি ভোট কেন্দ্রে যেতে হবে। তিনি বিশেষভাবে নারী ভোটারদের উদ্দেশে বলেন, “মা-বোনেরা সেদিন সকালে রান্নাঘরে না গিয়ে আগে ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন।”

তিনি আরও বলেন, নারীদের ভোটাধিকার নিশ্চিত করতে পুরুষদের সহযোগিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক পরিবারকে ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

জনসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সদস্য জান্নাতুল হক শাপলা, জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল ও নাজমুল হক ভূঁইয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর মোহাম্মদ চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, সদস্য সচিব সুমন নেওয়াজসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20