Primeedition
গৌরব সাহা
রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ দুপুর
অনলাইন সংস্করণ |146 ভিউ

বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ

বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াই শেষ হয়েছে। বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হওয়ার পর নতুন মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন এ নিয়ে ইতোমধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। দু-একদিনের মধ্যে নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণও করানো হবে। তারপর শুরু হবে মন্ত্রিসভা গঠনের কাজ।

বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনে বিপুল ভোটে চতুর্থবার নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চান বেলাব-মনোহরদী সংসদীয় এলাকার সর্বস্তরের মানুষ।

নির্বাচনের পর সাখাওয়াত হোসেন বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও স্ট্যাটাস দিচ্ছেন অনেকে। কারন এই এলাকার ভাগ্য উন্নয়নে এমপি বকুলের বিকল্প নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলম।

সরদার বকুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৩ হাজার ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম দাঁড়িপাল্লা প্রতীককে পান মাত্র ৭৮ হাজার ৭৪৪ ভোট। ৮৪ হাজার ৬৪৮ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং বিশিষ্ট অর্থনীতিবীদ সরদার সাখাওয়াত হোসেন বকুল ১৯৯১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ এবং ২০০১ সালে একই দলের হয়ে আওয়ামী লীগ প্রার্থী, সাবেক সেনাপ্রধান এবং তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী (অব.) লে. জেনারেল নূর উদ্দিন খানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার জয়ের ফলে তিনি চতুর্থবারের মতো বিজয়ী হলেন।

নেতাকর্মীরা জানান, পূর্বে এমপি হয়ে অবহেলিত এই জনপদের ব্যাপক উন্নয়ন করেন তিনি। যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উনি মন্ত্রী হলে দেশ ও জাতির কল্যাণে উনার মেধা ও কৌশল কাজে লাগানোর সুযোগ পাবেন বলে বিশ্বাস। সমাজে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে উনার মতো নেতাকে মন্ত্রিসভায় স্থান দিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ জানান তারা।

মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মুজিবুর রহমান বলেন, ‘এবারের নির্বাচনে সরদার সাখাওয়াত হোসেন বকুল বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হয়েছেন। বিএনপি চেয়ারম্যানের কাছে তাঁকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানাই।

বেলাবো উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ মাহালম আহমেদ বলেন,চার বারের সাংসদ, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বিশিষ্ট অর্থনীতিবিদ সরদার সাখাওয়াত হোসেন বকুলকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য দেশ নায়ক তারেক রহমানের প্রতি বিনীত অনুরোধ রইলো।

ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান বলেন, বেলাব-মনোহরদী বাসীর প্রত্যাশা আমাদের নেতা সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রীসভায় স্থান পাবেন।দলে তাঁর অনেক অবদান রয়েছে। তিনি দলের সকলকে ঐক্যবদ্ধ করে সুসংগঠিত করেছেন।

মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বলেন, ‘সরদার সাখাওয়াত হোসেন বকুল সব সময় জনগণের কল্যাণে পাশে থেকে কাজ করে গেছেন। মনোহরদী ও বেলাবো উপজেলার মানুষ উন্নয়নের জন্যই সাধারণ জনগণের নিবেদিত প্রাণ হিসেবে তাঁকে বিপুল ভোটে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত করেছেন। আমরা মনোহরদী ও বেলাবো উপজেলাবাসী বিএনপি চেয়ারম্যানের কাছে সরদার সাখাওয়াত হোসেন বকুলকে মন্ত্রীর আসন দিয়ে সর্বস্তরের মানুষের আশা পূরণ করার জোর দাবি জানাচ্ছি।

বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব বলেন,আমরা আশাবাদী যে আমাদের নেতা সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রীসভায় স্থান পাবেন।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20