Primeedition
গৌরব সাহা
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৬ দুপুর
অনলাইন সংস্করণ |133 ভিউ

জাতীয় স্মৃতিসৌধে সাময়িকভাবে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ

জাতীয় স্মৃতিসৌধে সাময়িকভাবে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ
সাভারের জাতীয় স্মৃতিসৌধে হঠাৎ সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু।

তিনি জানান, নতুন সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসবেন। এ উপলক্ষে প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং সৌন্দর্য বর্ধনসহ বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

উপ-সহকারী প্রকৌশলী আনু আরও বলেন, শ্রদ্ধা জানানো শেষে আবার সাধারণ জনগণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে। এছাড়া প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে রাখা হচ্ছে যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
গণপ্রতিনিধি ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা এম এম নাসির উদ্দীন-এর কাছে শপথ গ্রহণ করবেন। বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। শপথগ্রহণের পর তারা আনুষ্ঠানিকভাবে দেশের নতুন সরকার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন এবং স্বয়ংক্রিয়ভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20