Primeedition
শামছুর রহমান
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ দুপুর
অনলাইন সংস্করণ |175 ভিউ

সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে মনিরামপুরের সকলের স্বার্থ রক্ষা করা হবে

ফাইল ফটো
ফাইল ফটো
 ৮৯,যশোর-৫(মণিরামপুর) সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক বলেছেন, মণিরামপুরের জনমানুষের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বদলীয় ঐক্য গড়ে তোলা হবে। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সর্বাগ্রে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমি নির্বাচিত হবার পর আমার একটাই চাওয়া পাওয়া মণিরামপুরের মানুষ কীভাবে সুখে শান্তিতে মিলে মিশে একসাথে বসবাস করতে পারে। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সর্বদা চেষ্টা অব্যাহত থাকবে।  মণিরামপুরের মানুষ কে কোন দলের সেটা আমি কোন দিন ভাববো না। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক এবং অভিন্ন জাতিসত্তা হিসেবে সবাইকে আমি এক নজরে মূল্যায়ন করবো। বুধবার ২৫ ফেব্রুয়ারি বেলা ১২ টায় মণিরামপুর পৌরসভা সভাকক্ষে বে-সরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পেভ প্রকল্পের আওতায় ‘পিএফজি (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) কর্তৃক আয়োজিত নির্বাচনোত্তর বাস্তবতা শান্তিপূর্ণ সহাবস্থান  ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিএফজি মণিরামপুর উপজেলা কমিটির পিস এ্যাম্বাসেডর ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনের সভাপতিত্বে এবং দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলমের সঞ্চালনায় পিএফজির আব্দুল মান্নানের পরিচলানায় এ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পিস এ্যাম্বাসেডর আসাদুজজামান রয়েল। বিশেষ অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্যাহ খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমির সহকারী অধ্যাপক ফজলুল হক,  উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রটারী সহকারী অধ্যাপক খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক খান সফিয়ার রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সাধারন সম্পাদক মোতাহার হোসেন, পিএফজির সদস্য সহকারী অধ্যাপক নুরুল হক, সাবেক পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, প্রভাষক হাচিনা আক্তার কাকলী প্রমুখ।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20