Primeedition
শামছুর রহমান
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ দুপুর
অনলাইন সংস্করণ |135 ভিউ

মনিরামপুর থেকে উধাও রান্নার তেল, জনমনে ক্ষোভ।

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মণিরামপুর উপজেলার স্থানীয় বাজারগুলোতে হঠাৎ করেই বোতলজাতকৃত সয়াবিন তেল উধাও হয়ে গেছে। কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
​সরেজমিনে মণিরামপুর বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ মুদি দোকানেই বোতলজাত সয়াবিন তেলের সংকট। বিশেষ করে ২ লিটারের বোতলগুলো তাক থেকে উধাও। ক্রেতাদের অভিযোগ, দোকানে তেল থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা তা আড়ালে সরিয়ে রাখছেন এবং পরিচিত বা বেশি দাম দিতে রাজি হওয়া ক্রেতাদের কাছেই কেবল তেল বিক্রি করছেন।

বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ২ লিটার ‘পুষ্টি’ কোম্পানির সয়াবিন তেলের বোতলে গায়ের মূল্য (MRP) ৩৯০ টাকা লেখা থাকলেও তা খোলাবাজারে বিক্রি করা হচ্ছে ৪৩০ টাকায়। প্রতি ২ লিটারের বোতলে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি ৪০ টাকা। পুষ্টি ছাড়াও অন্যান্য কোম্পানির তেলের ক্ষেত্রেও একই অভিযোগ।
​সাধারণ রান্নার কাজে প্রয়োজনীয় এই পণ্যের হঠাৎ এমন আকাশচুম্বী দামে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। বাজারে আসা এক ক্রেতা মোস্তাফিজুর রহমান মিলন ক্ষো'ভ প্রকাশ করে বলেন, বোতলের গায়ে দাম লেখা ৩৯০ টাকা অথচ দোকানদার এক দাম ৪৩০ টাকা চাচ্ছে। তেল না নিয়ে উপায় নেই, তাই বা'ধ্য হয়ে বেশি দামেই কিনতে হচ্ছে।
​বাজারে এমন অরাজক পরিস্থিতি চললেও স্থানীয় প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।বাজার মনিটরিং বা ভ্রাম্যমাণ আদালতের কোনো অভিযান না থাকায় অসাধু সিন্ডিকেটগুলো আরও বেপরোয়া হয়ে উঠেছে। তদারকির অভাবে সাধারণ মানুষের পকেট কাটছে একদল মুনাফাখোর ব্যবসায়ী। ​মণিরামপুরের সাধারণ জনগণের দাবি, দ্রুত বাজার মনিটরিং জোরদার করে এই কৃত্রিম সংকট দূর করা এবং জনস্বার্থে অতিরিক্ত মুনাফাখোর ব্যবসায়ীদের আইনের আওতায় আনা।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20