Primeedition
গৌরব সাহা
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ দুপুর
অনলাইন সংস্করণ |212 ভিউ

শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় সোহেল মিয়া (২৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলার শিবপুর উপজেলার সোনাকুড়া সিএন্ডবি বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে এবং শরিফপুর বাজারের সিমেন্টের খুঁটি ব্যবসায়ি।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে সোহেল নিজের কারখানার তৈরি সিমেন্টের খুঁটি ডেলিভারি দেওয়ার জন্য ট্রাক যোগে নরসিংদীর দিকে যাচ্ছিল। মাল বোঝাই ট্রাক শিবপুরের সিএন্ডবি বাজারের কাছাকাছি পৌঁছলে বিপরিণত দিক থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাক চালক দ্রুত ট্রাক নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলে ট্রাকের উপরে বসে থাকা সোহেল ছিটকে পড়ে যায়। এসময় ট্রাক থেকে সিমেন্টের খুঁটি তার শরীরের উপরে পড়ে। সিমেন্টের খুঁটির চাপে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: কূহিনূর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20