Primeedition
গৌরব সাহা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ দুপুর
অনলাইন সংস্করণ |128 ভিউ

শহর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল গাফ্ফার আর নেই

শহর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল গাফ্ফার আর নেই
শহর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল গাফ্ফার আর নেই

নরসিংদী জেলা পুলিশে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নরসিংদী জেলার শহর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুল গাফ্ফার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 তাঁর আকস্মিক প্রয়াণে নরসিংদী জেলা পুলিশসহ বাংলাদেশ পুলিশের সর্বস্তরে শোক ও বেদনার আবহ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ পুলিশ-এর নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় বলা হয়, মরহুম আব্দুল গাফ্ফারের মৃত্যুতে জেলা পুলিশ একজন আদর্শ দেশপ্রেমিক, দক্ষ ও পেশাদার, কর্তব্যনিষ্ঠ, দায়িত্বশীল এবং সাহসী পুলিশ কর্মকর্তাকে হারালো। কর্মজীবনে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন।

পুলিশ সুপারের কার্যালয়, নরসিংদী থেকে পাঠানো শোকবার্তায় পুলিশ সুপার (বিপি-৭৫০৬১১৯৭৪৩) মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

মরহুমের মৃত্যুতে সহকর্মী, সহপেশাজীবী এবং স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর আত্মার শান্তি কামনায় জেলা পুলিশের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

সূত্র: নরসিংদী জেলা পুলিশ
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20