Primeedition
শামছুর রহমান
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ দুপুর
অনলাইন সংস্করণ |136 ভিউ

মনিরামপুর ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে মেম্বারদের নানাবিধ অভিযোগ

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মনিরামপুর উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে নয়ছয় করে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক গণসভায় ইউপি সদস্য নজরুল ইসলাম, আলেয়া বেগম, লাকী বেগম ও মুজিবর রহমান প্রকাশ্যে এ অভিযোগ উত্থাপন করেন। তারা দাবি করেন, সচিব মিজানুর রহমান যোগদানের পর থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম করে আসছেন এবং একক সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা করে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।
অভিযোগে জানানো হয় ইউনিয়ন পরিষদের নিজস্ব আয়—ট্যাক্স আদায়, ট্রেড লাইসেন্স ইস্যু, ওয়ারিশ সনদ প্রদান ও গ্রাম আদালতের মামলার ফি বাবদ প্রায় ৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া ভুয়া প্রকল্প দেখিয়ে আরও প্রায় ১৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এসব অর্থের কোনো সঠিক হিসাব পরিষদে উপস্থাপন করা হয়নি বলে দাবি ইউপি সদস্যদের।
ইউপি সদস্যরা আরও অভিযোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সময় সরকারি বরাদ্দ গোপন রেখে সচিব এককভাবে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। গত অক্টোবর মাসে ভিজিডি চাল বিতরণের সময় প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ৫০০ টাকা করে উৎকোচ আদায়ের অভিযোগও রয়েছে।
তাদের দাবি, ভিডাব্লিউবি, ভিজিএফ, জিআর চাল, ঈদুল ফিতর ও ঈদুল আজহার বিশেষ বরাদ্দের তালিকা প্রণয়ন, উত্তোলন ও বিতরণে ইউপি সদস্যদের অবহিত করা হয় না। একইভাবে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা ও মা-শিশু সহায়তা কর্মসূচির কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা পকেটে ভরেছে।
এছাড়া জন্ম নিবন্ধনের ক্ষেত্রে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় এবং মাতৃত্বকালীন ভাতা কার্ড জনপ্রতি ৬ হাজার টাকায় বিক্রির অভিযোগো রয়েছে। ভিজিডির ৬০০ কার্ড থেকে কার্ডপ্রতি ১৫০ টাকা করে ৯০ হাজার টাকা নিজের পকেটস্থ করেছে।
আনিত অভিযোগের ব্যাপারে সচিব মিজানুর রহমানের বক্তব্য জানার জন্য ইউনিয়ন পরিষদে গেলে তাকে পাওয়া যায়নি। 
এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্যরা। যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা অভিযোগকারীদের।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20