Primeedition
মোঃ মাসুদুর রহমান
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ দুপুর
অনলাইন সংস্করণ |127 ভিউ

যশোরে আফিল অটো ব্রিকসে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

যশোরে আফিল অটো ব্রিকসে আগুন
যশোরে আফিল অটো ব্রিকসে আগুন
সদরে রুপদিয়া হাটবিলা জামতলা নামক স্থানে অবস্থিত আফিল অটো ব্রিকসে আগুন লাগার ঘটণা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬ টার দিকে
এই আগুন লাগার ঘটণা ঘটে। এতে দুটি শেডের একটি সম্পূর্ণ পুড়ে
গেছে।   আগুনে প্রতিষ্ঠানটিতে ব্যাপক
আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে কোন হতাহতের
ঘটনা ঘটেনি।
আফিল অটো ব্রিকসের ইনচার্জ মোঃইনসার আলী জানয়, বৃহস্পতিবার বিকাল
সাড়ে ৬টার দিকে শেডে হঠাৎ আগুন ধরে যায়। আমরা দ্রুত ফায়ার সার্ভিসে
খবর দিলে তাদের ৭টি ইউনিট এসে আগুন নেভায়। এতে করে আমাদের একটি
শেডের সব মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে বলে ধারণা করছি। বাকি অন্য শেডেও
আংশিক ক্ষতি হয়েছে।
আফিল গ্রুপের পরিচালক মোঃ মাহাবুব আলম লাবলু জানায় আগুনে তাদের ব্রিকসের
ব্যাপক ক্ষতি হয়েছে। শুধু শেডে নয়, কন্ট্রোল রুম ও প্রোডাকশন রুমও
ক্ষতি হয়েছে।
এব্যাপারে যশোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃজাহাঙ্গির আহমদ
জানায় বৃহস্পতিবার বিকালে আগুন ধরার সংবাদ পেয়ে আমাদের ৭টি ইউনিট
আফিল ব্রিকসে যায়। সেখানে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ধারণা করছি ব্রিকসের ওপরের চিমনি থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। তবে এই
মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়। আমাদের কাজ শেষ হলে বলা যেতে পারে।
প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20