Primeedition
মোঃ মাসুদুর রহমান
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ দুপুর
অনলাইন সংস্করণ |126 ভিউ

যশোরে দুই কবির কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

যশোরে দুই কবির কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
যশোরে দুই কবির কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

কবি উর্মি রহমান-এর ‘থেকে যাবো ধূসর ডানায়’ এবং কবি অতসী-র ‘ভালোবাসার শীতলপাটি’ শীর্ষক দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রাচ্যসংঘ যশোর-এর উন্মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রন্থদ্বয়ের মোড়ক উন্মোচন করেন দেশের খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান।

প্রাচ্যসংঘ যশোরের কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক খবির উদ্দিন সুইটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা কবি-লেখক-গবেষক-সাংবাদিক বেনজীন খান, কবি কাসেদুজ্জামান সেলিম,

দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ মাহফুজা নাসরিন ও কবি চঞ্চল শাহরিয়ার। মঞ্চে উপস্থিত ছিলেন দুই কবি উর্মি রহমান ও অতসী। আলোচনায় অংশ নেন কবি আলী বকস ও কবি মশিয়ার রহমান।

গ্রন্থ পরিচিতি তুলে ধরেন সৈয়দ ফাহিম রাফিদ ও অনিক মাজহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ সোহানুর রহমান ও তাপস কুমার পাল।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রফিকউজ্জামান বলেন, দুই কবির দুটি বইয়ের মোড়ক উন্মোচন করতে পেরে তিনি আনন্দিত।

কবিদ্বয় নিজেদের লেখা কবিতা পাঠের মাধ্যমে উপস্থিত দর্শক-শ্রোতাদের সমৃদ্ধ করেছেন। তিনি বলেন, আজকের অনেকেই কবি পরিচয়ে কুণ্ঠাবোধ করলেও তিনি নিজেকে কবি ও গীতিকবি হিসেবে পরিচয় দিতে গর্ব অনুভব করেন। যুবসমাজ বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আত্মকথন ও বিস্তৃতির সমন্বয় ঘটানোই কবি ও গীতিকবির কাজ।

তিনি জীবনানন্দ দাশ-এর উদ্ধৃতি টেনে বলেন, উপমা কবিতার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলেও আত্মকথন ও বিস্তৃতি কবিকে সুদূরপ্রসারী সৃষ্টিতে সহায়তা করে।

সৃষ্টির মূল রহস্য নতুনকে আবিষ্কার করা। একজন ক্ষুধার্ত মানুষের কাছে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো মনে হয়—কারণ তার কাছে ক্ষুধানিবারণই মুখ্য।

কবিরা কবিতার পাশাপাশি গান রচনা করলে বাংলা সঙ্গীতাঙ্গন আরও সমৃদ্ধ হবে বলেও তিনি মত দেন। শেষে তিনি নিজের লেখা একটি কবিতা আবৃত্তির মাধ্যমে বক্তব্য শেষ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বেনজীন খান বলেন, কবি রফিকউজ্জামান আধুনিক বাংলার এক জীবন্ত কিংবদন্তি। বাংলা সাহিত্য ও সঙ্গীতে তাঁর অবদান ইতিহাস হয়ে থাকবে। দুই কবির কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করতে পেরে প্রাচ্যসংঘ পরিবার গর্বিত বলেও তিনি উল্লেখ করেন।

পরে প্রধান অতিথির অনুরোধে কবি উর্মি রহমান ও কবি অতসী তাঁদের নিজ নিজ গ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন। এ সময় গ্রন্থ দুটি নিয়ে বেনজীন খান তাঁর মূল্যায়নধর্মী বক্তব্য উপস্থাপন করেন।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20