Primeedition
গৌরব সাহা
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪০ বিকাল
অনলাইন সংস্করণ |214 ভিউ

সৌর ব্যতিচারে ৭–১৪ মার্চ সাময়িক বিঘ্নে পড়তে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১

সৌর ব্যতিচারে ৭–১৪ মার্চ সাময়িক বিঘ্নে পড়তে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১
বাংলাদেশের একমাত্র ভূস্থির কক্ষপথের যোগাযোগ উপগ্রহ বাংলাদেশ স্যাটেলাইট-১-এ সৌর ব্যতিচার (সান আউটেজ) প্রভাব ফেলতে পারে। এ কারণে আগামী ৭ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময় সম্প্রচার সেবায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বিষয়টি জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জিওস্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে সৌর ব্যতিচার একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা সাধারণত বছরে দুবার ঘটে। এ সময় সূর্য, স্যাটেলাইট ও গ্রাউন্ড স্টেশন একই সরলরেখায় অবস্থান করায় শক্তিশালী সৌর বিকিরণ সিগন্যালকে প্রভাবিত করে। ফলে সাময়িকভাবে সম্প্রচার বা যোগাযোগে বিঘ্ন দেখা দিতে পারে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী—
৭ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ৭ মিনিট,
৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ১০ মিনিট,
৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১২ মিনিট,
১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১৩ মিনিট সম্প্রচার বিঘ্নিত হতে পারে।
এছাড়া—
১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১৩ মিনিট,
১২ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ১২ মিনিট,
১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ১০ মিনিট,
১৪ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত ৫ মিনিট বিঘ্নের সম্ভাবনা রয়েছে।
বিএসসিএল জানিয়েছে, পুরো সময়জুড়ে পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20