Primeedition
মোঃ মাসুদুর রহমান
রবিবার, ১ মার্চ ২০২৬, ৯:২১ সকাল
অনলাইন সংস্করণ |149 ভিউ

বাঘারপাড়ায় পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সংঘাত নয়, সম্প্রীতির শপথ” — বাঘারপাড়ায় পিএফজির ত্রৈমাসিক সভায় শান্তির অঙ্গীকার
সংঘাত নয়, সম্প্রীতির শপথ” — বাঘারপাড়ায় পিএফজির ত্রৈমাসিক সভায় শান্তির অঙ্গীকার
যশোরের বাঘারপাড়ায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে Islamic Foundation Bangladesh-এর বাঘারপাড়া কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
FCDO-এর অর্থায়নে এবং The Hunger Project Bangladesh-এর এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়।
সভায় নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সহিংসতার নানা ঘটনা তুলে ধরেন নির্বাচনকালীন পর্যবেক্ষক অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ ও সাংবাদিক সাঈদ ইবনে হানিফ। তারা উপজেলার ধলগ্রাম ও বাসুয়াড়ি এলাকার সহিংস পরিস্থিতির বিবরণ দেন। এ ছাড়া ডা. শফিকুল ইসলাম সত্যনগরের জমি সংক্রান্ত সহিংসতার বিষয়টি উত্থাপন করলে পিস অ্যাম্বাসেডর মাসুদ আলম টিপু দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সাংবাদিক মো. হুমাউন কবির নারকেলবাড়িয়া ইউনিয়নের দয়ারামপুর গ্রামে নির্বাচন-পরবর্তী সংঘর্ষ নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আলোচনায় প্রণয় কুমার বিশ্বাস গুজব প্রতিরোধে কার্যক্রম জোরদার এবং কুইক রেসপন্স কমিটিকে সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ৫ আগস্টের পর নির্যাতনের শিকার সনাতন ধর্মাবলম্বীদের বিষয়ে সংবেদনশীলভাবে কাজ করার আহ্বান জানান।
নজরুল ইসলাম গ্রুপিং ও লবিংয়ের কারণে সহিংসতা বাড়ছে উল্লেখ করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজনের প্রস্তাব দেন। জাকের পাটির লিটন মোল্লা রাউন্ড টেবিল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলেন। এছাড়া প্রহল্লাদ কুমার মন্ডল, উত্তম কুমার মন্ডল, প্রদীপ বিশ্বাস, আমেনা (সাবেক মেম্বার), মনিরা ও দিলরুবা পারভিনসহ অন্যান্য বক্তারা সামাজিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।
সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর মো. মাসুদ আলম টিপু এবং সঞ্চালনা করেন পিএফজির সমন্বয়কারী মো. ইকরামুল কবির মিঠু। উপস্থিত ছিলেন বিএনপি মহিলা দলের সভাপতি দিলরুবা পারভিন, পিস অ্যাম্বাসেডর ও পূজা উদযাপন কমিটির সভাপতি প্রণয় কুমার বিশ্বাস, মো. শফিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, খ্রিষ্টান প্রতিনিধি উত্তম কুমার মন্ডল, আদিবাসী নেতা প্রহল্লাদ কুমার বাগচি, তহমিনা খাতুন, সাংবাদিক হুমাউন কবির, সাঈদ ইবনে হানিফ, প্রদীপ বিশ্বাস এবং দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাসুদ আলম টিপু বলেন,
“পিএফজি সর্বদলীয় একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছানো সম্ভব। তাই এখন থেকেই মাঠপর্যায়ে সম্প্রীতিমূলক কার্যক্রম জোরদার করতে হবে।”
তিনি ইউনিয়নভিত্তিক নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিদের নিয়ে পিস ইভেন্ট আয়োজন এবং সহিংসতা নিরসনে সক্রিয় ভূমিকা পালনের ঘোষণা দেন।
সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মধ্যে ADR Training, PAN Workshop, Harmony Festival, যশোরের বাঘারপাড়া ও কেশবপুর উপজেলার চার কমিটির সমন্বয় সভা এবং উপজেলা ভিত্তিক পিস ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে আগামী ৮ মার্চ ২০২৬ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতিও চূড়ান্ত করা হয়।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন—সমন্বিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক সংলাপের মাধ্যমে বাঘারপাড়াকে একটি শান্তি, সহনশীলতা ও সম্প্রীতির মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20