Primeedition
মোঃ মাসুদুর রহমান
সোমবার, ৯ মার্চ ২০২৬, ৯:৪২ সকাল
অনলাইন সংস্করণ |151 ভিউ

বাঘারপাড়ায় শিক্ষক সমাজের সংবর্ধনায় সিক্ত এমপি অধ্যাপক গোলাম রছুল

বাঘারপাড়ায় শিক্ষক সমাজের সংবর্ধনায় সিক্ত এমপি অধ্যাপক গোলাম রছুল
যশোর–৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুল-কে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছেন বাঘারপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। উপজেলার শিক্ষা উন্নয়নে তাঁর অবদান ও শিক্ষাবান্ধব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

শনিবার দুপুরে বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তন-এ অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকরা হলেন মূল কারিগর। একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষকদের হাত ধরেই। তিনি শিক্ষকদের প্রতি শ্রেণিকক্ষে আন্তরিকতার সঙ্গে পাঠদান করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে শিক্ষিত করে মেধার বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইমান উদ্দিন মিনা, প্রধান শিক্ষক কামরুজ্জামান, মনিরা খাতুন ও সহকারী শিক্ষক শরিফ মাসুদ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুদ্দুস আলী।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20