Primeedition
মেহেদী হাসান রেজা
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৫:২৫ বিকাল
অনলাইন সংস্করণ |219 ভিউ

গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গণতন্ত্র রক্ষা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে সাদিক কায়েম জানান, মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- ছাত্র-জনতাকে নিয়ে সরাসরি জনসংযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন ক্যাম্পেইন, প্রদর্শনী বিতর্ক এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে সেমিনার। এ ছাড়া সুশীল সমাজ, সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করা হবে।

কর্মসূচিতে আরও থাকছে- ‘জুলাই আহতদের ভাবনা’ শীর্ষক আলোচনা, গান, কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ, পথনাটক এবং সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সফর।

ভিপি সাদিক কয়েম বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত থেকে বঞ্চিত ছিল। গণভোট সেই কাঠামো ভেঙে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অপরিহার্য। এর মাধ্যমে গুম-খুন ও আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনের অবসান হবে এবং জুলাই সনদ কার্যকর হবে।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ জয়ী হলে রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য আসবে, চাকরিতে স্বচ্ছতা নিশ্চিত হবে, নারীর প্রতিনিধিত্ব বাড়বে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সুরক্ষিত হবে এবং ইন্টারনেট মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পাবে।

সংবাদ সম্মেলনে ডাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান বলেন, ‘জুলাইয়ের শহীদ ও আহতদের ত্যাগের লক্ষ্য ছিল একটি পরিবর্তিত বাংলাদেশ। সেই পরিবর্তন এখন নির্ভর করছে আগামী ১২ ফেব্রুয়ারির সংস্কারবিষয়ক গণভোটের ওপর। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই শহীদদের ত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।’

ডাকসুর পক্ষ থেকে সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সাধারণ জনতাকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20