Primeedition
মোঃ মিহাদুল ইসলাম
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৮:১৩ রাত
অনলাইন সংস্করণ |154 ভিউ

বাড়ি ফেরার পথে তরুণের ওপর কেরোসিন ঢেলে পোড়ানোর চেষ্টা!

বাড়ি ফেরার পথে তরুণের ওপর কেরোসিন ঢেলে পোড়ানোর চেষ্টা!

জয়পুরহাট শহরের মৌসুমী মার্কেটের নিজ দোকান বন্ধ করে রেল লাইনের পথ ধরে পায়ে হেঁটে ইফতার করতে বাড়ি ফিরছিলেন ১৯ বছর বয়সী তরুণ রাব্বিউল হাসান সম্রাট। তেঘর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছা মাত্র একদল অপরিচিত ছেলে তাকে আক্রমণ করে। ওই সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হলে হঠাৎ তার নাক মুখে একটি রুমাল ধরে অচেতন করে দেয়া হয়।

পরে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহা সড়কের বটতলী ব্রিজের উত্তর পার্শর একটি ধান ক্ষেতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তাকে যখন শরীরে কেরোসিন ঢেলে দেয়া হচ্ছিল, ঠিক সেই সময়ে সে চেতনা ফিরে পায়। ওই সময় তাকে লাথি ও কিল-ঘুষি মেরে শরীরে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যার ঘটনা এটি।

তবে একটু কৌশল খাটিয়ে দ্রুত তাদের কাছ থেকে ছুটে আসে সম্রাট। পরে মুন্সী পাড়ার বাসিন্দা গোলাম মোস্তফার বাড়ির সামনে এসে বাঁচাও বাঁচাও চিৎকার করলে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে বিস্তারিত ঘটনাটি জানানোর পর তার বাবা মুন্সী পাড়া গ্রামে ছুটে আসেন।

রাব্বিউল হাসান সম্রাট জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা গ্রামের রেজাউল করিম রেজা ও শিরিন আক্তার দম্পত্তির ছেলে। সম্রাট জয়পুরহাট শহরের একটি বিএমআই কলেজে ২য় বর্ষের ছাত্র।

এ বিষয়ে সম্রাটের বাবা রেজাউল করিম রেজা জানান-কে বা কারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এখানে নিয়ে এসে শরীরে কেরোসিন ঢেলে দিয়েছে, তা আমি জানি না। রাজনৈতিক ইস্যুতে আমার শত্রু থাকলেও আমার ছেলের কোনো শত্রু আছে, এটা জানা নেই। তবে এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করবো।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার পরিদর্শক আবু শাহীন কাদির জানায়-এই ধরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদকের তথ্য

মোঃ মিহাদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (বদলগাছি) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20