দিনাজপুরের চিরিরবন্দরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোঃ আরিফুল ইসলাম
দিনাজপুর প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চিরিরবন্দর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চিরিরবন্দরের কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি। তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদদের অবদানের কথা স্মরণ করে বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।