Primeedition
মেহেদী হাসান রেজা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৫:১৪ বিকাল
অনলাইন সংস্করণ |180 ভিউ

বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্স, সিদ্ধান্ত হয়নি এখনও

ফাইল ফুটেজ
ফাইল ফুটেজ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো দুই দফা চিঠির পরিপ্রেক্ষিতে বিসিবির সঙ্গে বৈঠকে বসেছিল আইসিসি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া এই সভায় বাংলাদেশকে তাদের নিজের অবস্থান পরিবর্তনের আহবান জানায় আইসিসি। তবে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার অনড় অবস্থান থেকে নড়েনি বিসিবি।

গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন এই বৈঠকে। এরপরেই আরও একবার নিজেদের অবস্থান আরও স্পষ্ট করে বিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহবান জানিয়েছিল। মূলত টুর্নামেন্টের আগে হাতে অল্প সময় থাকায় এই পুনর্বিবেচনার আবেদন ছিল আইসিসিত পক্ষ থেকে। তবে আইসিসির সেই অনুরোধ উপেক্ষা করে নিজেদের অবস্থানে অনড় আছে।

ফলে কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে এই বৈঠক। পরবর্তীতে আবার বসবে বিসিবি ও আইসিসি। সেখানেই হবে বিস্তারিত আলোচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20