Primeedition
এডিশন ডেস্ক
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২২ রাত
অনলাইন সংস্করণ |86 ভিউ

কেডিএ'র উন্নয়ন ভাবনা সেমিনারের ব্যানারে জামায়াতের এমপির নাম না থাকায় অনুষ্ঠান বয়কট

কেডিএ'র উন্নয়ন ভাবনা সেমিনারের ব্যানারে জামায়াতের এমপির নাম না থাকায় অনুষ্ঠান বয়কট
মতবিনিময় সভার ব্যানারে জামায়াতের দুই সংসদ সদস্যের নাম না থাকায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) মতবিনিময় সভা বর্জন করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত ১২ জুন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনাকে কেডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। খুলনার উন্নয়নে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা যায়, এ সম্পর্কে মতামত সংগ্রহের জন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি সভায় উপস্থিত ছিলেন না।

কেডিএর প্রধান কার্যালয় খুলনা-২ আসনের সোনাডাঙ্গা থানা এলাকায় অবস্থিত। আসনটির সংসদ সদস্য খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হুসাইন হেলাল। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বিশেষ অতিথি হিসেবে খুলনার ৬ সংসদ সদস্যের নাম ছিল। কিন্তু মূল অনুষ্ঠানের ব্যানারে বিএনপির ৪ জনের নাম থাকলেও জামায়াতের দুই সংসদ সদস্যের নাম ছিল না। 

সভা থেকে বের হওয়ার সময় খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এটি নির্লজ্জ দলীয়করণের উদাহরণ। বিদেশে থাকা এমপিদের নামও ব্যানারে আছে, অথচ যে আসনে অনুষ্ঠান সেই খুলনা-২ আসনের এমপির নাম নেই। খুলনা-৬ আসনের এমপির নামও নেই। আমরা বলার পর কেডিএর কর্মকর্তারা বলেছেন, ব্যানার পরিবর্তন করছি। কিন্তু একঘণ্টার বেশি সময়ও এটি না করায় আমরা সভা থেকে চলে এসেছি।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘সবাইকে নিয়ে খুলনার উন্নয়নে আমরা আন্তরিক। সংসদে আমাদের এমপিরা এলাকার উন্নয়নে নিয়মিত কথা বলছেন। এই সভার আমন্ত্রণপত্রেও আমাদের এমপিদের নাম ছিল না। প্রতিবাদ করার পর আমন্ত্রণপত্র নতুন করে তৈরি করা হয়। কিন্তু ব্যানারে আবার সেটি বাদ দিয়েছে।’

অবশ্য কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা বলেন, ‘কর্মকর্তারা ভুল করে নাম দুটি বাদ দিয়েছিল। পরে মাহফুজ ভাই (খুলনা মহানগর জামায়াতের আমির) বলার পর আমি নাম দুটো যুক্ত করে বলেছি। কিন্তু পরে আর তারা আসেনি।’ 

জামায়াতের বয়কটের পরও সভা স্বাভাবিকভাবে শেষ হয়েছে। কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ্ হারুন, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান, জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, বিসিবি’র পরিচালক মো. শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘আগামীর খুলনা বিনির্মাণ’ বলতে আমরা এমন একটি আধুনিক বৃহত্তর খুলনার স্বপ্ন দেখি- যেখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিকল্পিত আবাসন, যথাযথ নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজ ও মনোরম পরিবেশ। আমাদের এই রূপসী খুলনাকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে একটি স্মার্ট ও টেকসই গ্রিন-সিটি হিসেবে গড়ে তোলা যায়, তা নিয়ে আজ আমাদের নতুন করে ভাবতে হবে।
👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20